Header Ads

Header ADS

চিংড়ি মাছের মালাইকারি রান্না করুন এখন বাড়িতেই । সহজেই রান্না করে নিন চিংড়ি মাছের মালাইকারি ।

 চিংড়ি মাছের মালাইকারি রান্নার রেসেপি।

চিংড়ি মাছের মালাইকারি 


উপকরনঃ

১। চিংড়ি খোসা ছারানো ২ কাপ ।

২। নারিকেলের ঘনদুধ ১/২ কাপ ।

৩। নারিকেলের পাতলা দুধ ১/২ কাপ ।

৪। মরিচ বাটা ১ চা চামচ ।

৫। হলুদ বাটা ১ চা চামচ ।

৬। আদা বাটা ১ চা চমচ ।

৭। রসুন বাটা ১ চা চামচ ।

৮। পেয়াজ বাটা ১/৩ কাপ ।

৯। দারচিনি ২ টুকরা ।

১০। লেবু ১ টি ।

১১। তেল ১/২ কাপ ।

১২। কাচামরিচ ৫ টি ।

 

ধাপঃ

১। প্রথমে ১/৪ কাপ পানিতে নারিকেল ২-৩ মিনিট ভিজিয়ে রাখ । পাটায় নারিকেল থেতলে নিয়ে আধাকাপ দুধ বের করে গরম করে নাও ।

২। তারপর থেতলানো নারিকেল আরও আধা কাপ পানি দিয়ে ১/২ কাপ দুধ বের করে দাও ।

৩। পরের বারে বের করা নারিকেলর দুধ ,চিংড়ি ,মরিচ , হলুদ , আদা – রসুন ,পেয়াজ , দারচিনি , লবন এবং লেবুর রস একসাথে মিশিয়ে চুলায় দাও ।

৪। দুই চা চামচ চিনি দিয়ে নেড়ে দাও ।

৫। ৭-৮ মিনিট পরে পানি শুকালে মালাইকারি ১ মিনিট কষাও ।নারিকেলের ঘন দুধ এবং কাচা মরিচ দাও ।অল্প আচে ৩ মিনিট রান্না করে নামিয়ে নাও ।



1 টি মন্তব্য:

Do not share any link

Blogger দ্বারা পরিচালিত.