Header Ads

Header ADS

গরুর মাংসের ভুনা খিচুড়ি ।

 বাড়িতে বসেই বানিয়ে নিন মজাদার সেই গরুর মাংসের ভুনা খিচুড়ি ।



গরুর মাংসের ভুনা খিচুড়ি



উপকরনঃ

১। পোলাওর চাল - ১ কেজি

২। গরুর মাংস - ১.৫ কেজি

৩। মসুর ঢাল - ৩ কাপ

৪। মুগ ঢাল - ১ কাপ

৫। পেয়াজ কুচি - ২ কাপ 

৬। গুড়ো মরিচ - ১ টেবিল চামচ

৭। লবঙ্গ  -  (৬-৭) টি

৮। দারুচিনি  - ১ টুকরা

৯। এলাচ - (৬-৭) টা

১০। আদা বাটা  - ২.৫ চা চামচ

১১। রসুন বাটা - ২.৫ চা চামচ

১২। লবন  - পরিমানমতো

১৩। তেজপাতা - ৩ টি

১৪। হলুদের গুঁড়ো - ১ টেবিল চামচ

১৫। তেল ২ কাপ

১৬। ঘি - ৩ টেবিল চামচ

১৭। জিরা গুড়ো  ও ধনে গুড়ো - ১.৫ চা চামচ

 ধাপঃ 

১। মাংস ধুয়ে  লবন, জিরা গুড়ো, ধনে গুড়ো , হলুদ গুড়ো, মরি গুড়ো, আদা বাটা , রসুন বাটা , দারচিনি, এলাচ, লবঙ্গ , পেয়াজ কুচি ,তেজপাতা ও তেল দিয়ে ভালো করে মেখে নিন । 

 ২। পানি ছাড়া , চুলায় প্যান চাপিয়ে মাঝারি আচে রান্না করুন ১০-১১ মিনিট  । তারপর ঢাকনা তুলে ২ কাপ পানি দিয়ে আর ৩০-৩৫ মিনিট রান্না করুন ।

৩। মুগ ও মুসুর ঢাল একসঙে ভেজে নিন ।

 ৪। চালের সাথে এই ভাজা ঢাল মিশিয়ে ভালো ভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন ।

৫। মাংস সিদ্ধ হয়ে এলে ঘি এবং ধুয়ে রাখা চাল ঢাল দিয়ে নারাচারা করে দিন । মাঝারি আচে ৬ মিনিট রান্না করুন । তারপর ৮-১০ কাপ পানি দিয়ে রান্না করুন  ১০-১২ মিনিট পযন্ত। তারপর ২৪-২৫ মিনিট রান্না করুন একদম কম আচে ।

৬।  তারপর নামিয়ে নিন । পরিবেশন করুন মজাদার ভুনা খিচুড়ি সালাদ দিয়ে ।




কোন মন্তব্য নেই

Do not share any link

Blogger দ্বারা পরিচালিত.