Header Ads

Header ADS

চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি । বাঙালির রান্নাবান্নায় চিকেন বিরিয়ানি রেসেপি ।

 ঘরে বসেই রান্না করে ফেলুন চিকেন বিরিয়ানি 

চিকেন বিরিয়ানি

 উপকরনঃ

১। বাসমতি চাল - ৫০০ গ্রাম

২। মুরগির মাংস - ৪ টা বড় টুকরা

৩। বিরিয়ানি মসলা ১/২ চা চামচ

৪। টক দই  - ১/২ কাপ

৫। পেয়াজের  কুচি - ১/২ কাপ

৬। গোল মরিচ - ৩ টি

৭। লবঙ্গ  - ১ টা

৮। দারুচিনি  - ১ টুকরা

৯। এলাচ - ২ টা

১০। আদা বাটা  - ১/২ টেবিল চামচ

১১। রসুন বাটা - ১/২ টেবিল চামচ

১২। লবন  - পরিমানমতো

১৩। ট্মেটো - ১ টি টুকরো করা

১৪। হলুদের গুঁড়ো - ১/৪  চা চামচ

১৫। মরিচের গুড়ো -১/২ চা চামচ

১৬। জাফরান দুধ মেশানো ১/২ কাপ

১৭। আলু বোখারা  -  ৩ টা

১৮। ধনেপাতা কুচি - ১ টেবিল চামচ 

১৯। তেল - ১ কাপ  

২০। ঘি - ২ টেবিল চামচ

২১। জিরা গুড়ো - ১/৪ চা চামচ  

 ২২।  মেথি - ১/৪ চা চামচ

 ২৩। গোলমরিচ গুড়ো - ১/২ চা চামচ

 ২৪। কাচা মরিচ কুচি - ৩ টি

ধাপঃ

১। চাল ৮-১০ মিনিট ভিজিয়ে রেখে গরম মসলা ও লবন দিয়ে সিদ্ধ করুন ।

২। মুরগির মাংস , টকদই, হলুদ , ধনে, জিরা ,গুড়ো মরিচ গুড়ো, আদা ও রসুন বাটা দিয়ে ৪৫-৫০  

মিনিট মেরিনেন্ট করুন ।

৩। তেল গরম করে পেয়াজ ভেজে নিন  টমেটো দিয়ে ভুনে নিন ।

৪।  এবার মাংস কষিয়ে নিন ।

৫। মাংস প্রায় শিদ্ধ হয়ে এলে মেথি, লেবুর রস, বিরিয়ানি মসলা, গরম মসলা ও গোল মরিচ গুড়ো দিয়ে 

আরো কিছুক্ষন রান্না করে নিন ।

৬। পানি শুকিয়ে তেল ভেশে উঠলে নামিয়ে নি ।

৭। প্রথমে রান্না করা মাংস , তার উপর সিদ্ধ চাল, কালামরিচ,পুদিনা পাতা,ধনে পাতা কুচি ,দিয়ে আবার 

আরেকটি লেয়ার করে তার উপর দুধ ,ঘি ও লবন দিয়ে ২৫- ৩০ মিনিট  ভালো ভাবে ঢেকে রেখে দিন।

কোন মন্তব্য নেই

Do not share any link

Blogger দ্বারা পরিচালিত.