Header Ads

Header ADS

চিকেন পোলাও রান্নার সহজ রেসেপি । বাড়িতেই তৈরি করুন মজাদার চিকেন পোলাও ।

 চিকেন পোলাও রান্নার সহজ রেসেপি 



চিকেন পোলাও


উপকরনঃ 

১। মুরগির মাংস ১ কেজি

২। ৫০০ গ্রাম বাসমতি চাল

৩। চা চামচ টক দই

৪। টা পেঁয়াজ কুচি

৫। চা চামচ আদা বাটা

৬। চা চামচ রসুন বাটা 

৭। টা কাচা লঙ্কা

৮। চা চামচ জিরা গুঁড়ো

৯। চা চামচ ধনে গুঁড়ো

১০। চা চামচ হলুদ গুঁড়ো

১১। চা চামচ লঙ্কার গুঁড়ো

১২। টা দারচিনি

১৩। টা এলাচ

১৪। টা লবঙ্গ

১৫। চা চামচ গরম মসলার গুঁড়ো

১৬।  সাদা তেল ১০ টেবিল চামচ 

১৭। ধনেপাতা কুচি টেবিল চামচ

১৯। পরিমানমতো লবন 

 

ধাপঃ 

১।প্রথমে চাল ভালো করে ধুয়ে ১৪-১৬ মিনিট ভিজিয়ে রাখতে হবে।

২। চিকেন টা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে টক দই ,রসুন বাটা ,আদা বাটা , নুন, এক চামচ তেল দিয়ে মেরিনেন্ট করে রাখতে হবে ৫০-৫৫ মিনিট 

৩। এবার করাইতে তেল গরম করে গোটা দারচিনি , এলাচ, লবঙ্গ দিতে হবে এবার অই তেল পিয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে পেয়াজ ভাজা হয়ে গেলে মেরিনেন্ট করা চিকেন টা দিয়ে দিতে হবে

৪। কিছুক্ষণ কষানোর পর চিকেন এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, জিড়ে গুঁড়ো, ধনে গুঁড়ো,দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে মসলা থেকে তেল ছেড়ে এলে, চিকেন টা যখন ৭৫ পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে চাল টা দিয়ে দিতে হবে।

৫। চালটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে চালের ডবল পানি দিতে হবে। নুন,গরম মসলা গুঁড়া ছেঁড়া কাঁচালঙ্কা ছড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে।মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে ।যখন পানিটা শুকিয়ে চালটা ঝরঝরে হয়ে আসবে তখন গ্যাস বন্ধ করে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে।

৬। এবার নামিয়ে নিন আর পরিবেশন করুন  ,সালাদ এর সাথে  


কোন মন্তব্য নেই

Do not share any link

Blogger দ্বারা পরিচালিত.