Header Ads

Header ADS

কাচ্চি বিরিয়ানি রান্নার সহজ পদ্ধতি । বাড়িতে বসেই নিজের হাতে বানাতে পারেন মজাদার কাচ্চি বিরিয়ানি ।


কাচ্চি বিরিয়ানির উৎপত্তি মধ্যে এশিয়ায় হলেও এটি দক্ষিন এশিয়ায় বিশেষ করে  ভারত,বাংলাদেশ,পাকিস্তান প্রভিতি দেশে একটি জনপ্রিয় খাবার ।

 

কাচ্চি বিরিয়ানি

 উপকরন ঃ

১। পোলাওর চাল- ১ কেজি

২। মুরগির মাংস- ২ কেজি

৩। আলু - ২০০গ্রাম

৪। টক দই  - ১ কাপ

৫। পেয়াজের  বেরেস্তা  - ১ কাপ

৬। শুকনো মরিচ - ৬ টা

৭। লবঙ্গ  - ২ টা

৮। দারুচিনি  - ৫ টুকরো

৯। এলাচ - ৫ টা

১০। আদা বাটা  -২ কাপ টেবিল চামচ

১১। রসুন বাটা - ৪ চা চামচ

১২। লবন  - পরিমানমতো

১৩। খাবার রঙ - অল্প পরিমান

১৪। হলুদের গুঁড়ো - পরিমানমতো

১৫। মরিচের গুড়ো - পরিমানমতো

১৬। জাফরান - সামান্য পরিমান

১৭। আলু বোখারা  - (১০-১২)টা

১৮। জায়ফল - ২টি

১৯। জয়ত্রী  -এক চিমটি

২০। গোলাপ জল - ২ টেবিল চামচ

২১। জিরা - ১ টেবিল চামচ


ধাপঃ 

১। প্রথমে আলুতে রং মেখে ভালো করে ভেজে নিন ।

২। একটি পাত্রে মাংস নিয়ে একে একে টকদই ,মসলার মিশ্রন ,লবন,পেয়াজ বেরেস্তা , আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো ভাবে মাখিয়ে নিন ।

৩। মাখানো মাংস হাড়িতে ঢেলে একটু ঘি ছরিয়ে দিন ।

৪। এবার মাংসের ভাজে ভাজে আলু ও আলু বোখারা দিয়ে সামান্য জাফরান ছিটিয়ে দিন ।

৫। এবার রান্না করা চাল ঢেলে তার ওপর ঘি এবং ভাতের মাড় ঢেলে দিন ।

৬। আবারও একটু খাবার রঙ ,গোলাপ জল ও জাফরান দিন ।

৭। ঢাকনা দিয়ে ঢেকে গোলানো আটা দিয়ে হাড়ির মুখ ভালোভাবে বন্ধ করে দিন ।

৮। এভাবে হালকা আচে ১ ঘন্টা রাধুন ।

৯। কাচ্চি বিরিয়ানি হয়ে এলে চামচ দিয়ে ভাত এবং মাংস মিশিয়ে পরিবেশন করুন ।



কোন মন্তব্য নেই

Do not share any link

Blogger দ্বারা পরিচালিত.