খাসির রেজালা রান্না করে এখন আপনার বাড়িতে বসেই ।
খাসির রেজালা রান্না করার সহজ রেসেপি
| খাসির রেজালা |
উপকরনঃ
১। খাসির
মাংস ১ কেজি ।
২। কাচামরিচ
১৩-১৫ টি ;
৩। পেয়াজ
কুচি ২০০ গ্রাম ।
৪। পেয়াজ
বাটা ১০০ গ্রাম ।
৫। ঘি আধা
কাপ ।
৬। আদা বাটা
২ চা চামচ ।
৭। রসুন বাটা
১ চা চামচ ।
৮। টক দই
১ কাপ ।
৯। গোল মরিচ
বাটা ১ চা চামচ ।
১০। জিরা
বাটা ১ চা চমচ ।
১১। লবন পরিমানমতো
।
১২। এলাচ
৫-৬ টি ।
১৩। দারুচিনি
৩ টুকরা ।
১৪। তেজপাতা
৩ টি ।
১৫। লবঙ্গ
৪ টি ।
১৬। গোলমরিচ
৩-৫ টি ।
ধাপঃ
১। খাসির মাংস মাঝারি সাইজে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২। পেয়াজ
কুচি ছাড়া বাকি সব উপকরন মাংসের সাথে মিশিয়ে ৩০-৩৫ মিনিট ঢেকে রাখুন ।
৩। এবার গরম
ঘি এর মধ্যে পেয়াজ বেরেস্তা করে অর্ধেক বেরেস্তা তুলে রাখুন ।
৪। বাকি বেরেস্তায়
মসলা মাখা মাংস ছেড়ে ভালো করে নেড়ে নিন ।
৫। (১০-১২)
মিনিট পর ঢাকনা খুলে ভালো ভাবে কষাতে থাকুন ।
৬। মাংস প্রায়
সিদ্ধ হয়ে এলে একবার নেড়ে ১৩-১৫ টি কাচা মরিচ
দিয়ে অল্প আচে ১৪-১৫ মিনিট রেখে দিন ।
৭। এবার ঢাকনা
তুলে দেখুন মাংস সিদ্ধ হয়েছে কিনা ।
৮। মাংস সিদ্ধ
হলে তুলে রাখা বেরেস্তা মাংসের উপর ছড়িয়ে দিয়ে আচ বন্ধ করে দিন ।
কোন মন্তব্য নেই
Do not share any link