চিংড়ি মাছের মালাইকারি রান্না করুন এখন বাড়িতেই । সহজেই রান্না করে নিন চিংড়ি মাছের মালাইকারি ।
চিংড়ি মাছের মালাইকারি রান্নার রেসেপি।
| চিংড়ি মাছের মালাইকারি |
উপকরনঃ
১। চিংড়ি খোসা ছারানো ২ কাপ ।
২। নারিকেলের
ঘনদুধ ১/২ কাপ ।
৩। নারিকেলের
পাতলা দুধ ১/২ কাপ ।
৪। মরিচ বাটা
১ চা চামচ ।
৫। হলুদ বাটা
১ চা চামচ ।
৬। আদা বাটা
১ চা চমচ ।
৭। রসুন বাটা
১ চা চামচ ।
৮। পেয়াজ
বাটা ১/৩ কাপ ।
৯। দারচিনি
২ টুকরা ।
১০। লেবু
১ টি ।
১১। তেল ১/২
কাপ ।
১২। কাচামরিচ
৫ টি ।
ধাপঃ
১। প্রথমে
১/৪ কাপ পানিতে নারিকেল ২-৩ মিনিট ভিজিয়ে রাখ । পাটায় নারিকেল থেতলে নিয়ে আধাকাপ দুধ
বের করে গরম করে নাও ।
২। তারপর
থেতলানো নারিকেল আরও আধা কাপ পানি দিয়ে ১/২ কাপ দুধ বের করে দাও ।
৩। পরের বারে
বের করা নারিকেলর দুধ ,চিংড়ি ,মরিচ , হলুদ , আদা – রসুন ,পেয়াজ , দারচিনি , লবন এবং
লেবুর রস একসাথে মিশিয়ে চুলায় দাও ।
৪। দুই চা
চামচ চিনি দিয়ে নেড়ে দাও ।
৫। ৭-৮ মিনিট
পরে পানি শুকালে মালাইকারি ১ মিনিট কষাও ।নারিকেলের ঘন দুধ এবং কাচা মরিচ দাও ।অল্প
আচে ৩ মিনিট রান্না করে নামিয়ে নাও ।
রান্নাটা ভালো হয়েছে।।
উত্তরমুছুন