Header Ads

Header ADS

চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করুন এখন বাড়িতেই । সহজেই রান্না করে নিন চিংড়ি মাছের বিরিয়ানি ।

 চিংড়ি মাছের বিরিয়ানি রান্নার রেসেপি ।

চিংড়ি বিরিয়ানি




উপকরনঃ

১। মাঝারি মাপের চিংড়ি ।

২। পোলাওর চাল ৫০০ গ্রাম ।

৩। পেয়াজ বাটা ১ টেবিল চামচ ।

৪। আদাবাটা ৩ টেবিল চামচ ।

৫। সরিষার তেল পরিমানমতো ।

৬। হলুদ ,মরিচ গুড়া ১ চা চামচ ।

৭। লেবুর রস ২ টেবিল চামচ ।

৮। কাচা মরিচ বাটা ৩ টেবিল চামচ ।

৯। লবন পরিমানমতো ।

১০। ঘি পরিমানমতো ।

১১। পেয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ ।


ধাপঃ

১। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে লবন, মরিচ গুড়া, হলুদ গুড়া মাখিয়ে দিন ।

২। করাইতে তেল দিয়ে তাতে হালকা বাদামি করে মাছগুলো ভেজে তুলে নিন ।

৩। এই একই তেলে পেয়াজ গুলো লালচে করে ভাজুন ।

৪। তারপর আদা বাটা ,রসুন বাটা  ও পেয়াজ বাটা , মরিচ বাটা , লবন ও সামান্য পানি দিয়ে নাড়তে থাকুন ।

৫। ঝোল ঘন হলে তাতে মাছ মসলা দিয়ে রান্না করে নামিয়ে তাতে লেবুর রস দিন ।

৬। তারপর পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন ।

৭। অল্প পানিতে পোলাওর চাল সিদ্ধ করে ঝরঝরে ভাতের মতো করুন ।

৮। এবার অন্য একটা হাড়িতে কিছু পোলাও দিয়ে তার উপর ঘি ছড়িয়ে দিন যাতে সবটা পোলাও এর মধ্যে লাগে ।

৯। এখন তার উপর মসলা সহ চিংড়ি মাছটা সমান ভাবে সাজিয়ে দিতে হবে ।

১০। তার উপর বাকি পোলাও দিয়ে বেরেস্তা দিয়ে ঢেকে দিয়ে অল্প আচে হাড়িতে বসিয়ে দিন ।

১১। ৩-৪ মিনিট পর নামিয়ে নিন ।

১২। এবার সালাদ দিয়ে পরিবেশন করুন চিংড়ি মাছে বিরিয়ানি ।


কোন মন্তব্য নেই

Do not share any link

Blogger দ্বারা পরিচালিত.