Header Ads

Header ADS

গ্রিল কাবাব বিরিয়ানি রান্নার সহজ রেসেপি এবার বাঙালির রান্নাঘরে । বানিয়ে নিন নিজের হাতেই গ্রিল কাবাব ।

গ্রিল কাবাব রান্নার রেসেপি এবার বাঙালির রান্নাঘরে ।


গ্রিল কাবাব বিরিয়ানি



গ্রিল কাবাব বিরিয়ানি এবার রান্না করুন নিজেই । নিজের হাতে রান্না করে পরিবেশন করুন ফ্যামিলির সাথে । গ্রিল কাবাব রান্না কিরে নিন এখুনি । 




 উপকরণঃ

1)  পোলাওর চাল ৫০০ গ্রাম ।

2)  গ্রুর মাংস ১ কেজি ।

3)  টক দই ১ কাপ।

4)  পেঁপের রস আধা কাপ ।

5)  আদা বাটা ১ টেবিল চামচ ।

6)  রসুন বাটা ১ টেবিল চামচ ।

7)  পেয়াজ বেরেস্তা ১ কাপ ।

8)  পেয়াজ বাটা ২ টেবিল চামচ ।

9)  মেলানো মসলা ১ টেবিল চামচ ।

10)                 শুকনো মরিচ বাটা ১ টেবিল চামচ ।

11)                 জিরা বাটা আধা টেবিল চামচ ।

12)                 পোস্তদানা বাটা ১ টেবিল চামচ ।

13)                 শাহি জিরা ১ চা চামচ ।

14)                 এলাচ ৪ টি ।

15)                 তেল ১ কাপ ।

16)                 দ্রুচিনি ৪ টুকরা ।

17)                 জাফরান সামান্য /।

18)                 মাওয়া ২ টেবিল চামচ ।

19)                 লবন পরিমানমতো ।


ধাপঃ

1)  মাংস পাতলা করে কেটেপানি শুকিয়ে নিতে হবে ।

2)  এবার মাংসের সঙ্গে টক দই,পেপের রস, আদা বাটা ,রসুন বাটা, পেয়াজ বাটা, মেলানো মসলা ,শুকনো মরিচ বটা, জিরা বাটা, পোস্ত বাটা , এলাচ ২ টি, সাথে তেল ও লবন দিয়ে মাখিয়ে নাও । তারপর ২-৩ ঘন্টা রেখে দাও ।

3)  এবার শিখে গেথে গ্রিল করে নাও ।

4)  ১ লিটার পানিতে গ্রিল করার পরে যে মসলসা রয়ে যাবে ,ওই মসলা পানির ন্সাথে দিয়ে বলকন উঠলে  তার মধ্য শাহি জিরা, বাকি এলাচ, দারুচিনি এবং লবন দিয়ে পোলাও রন্না করে নিতে হবে ।

5)  এবার প্রতি স্তরে পোলাও তার উপরে গ্রিল মাংস, পেয়াজ বেরেস্তা, মাওয়া আবার পোলাও দিতে হবে ।

6)  এবার উপরে ২ টেবিল চামচ ঘি ও জফরান দিয়ে হাড়ির মুখ ঢেকে ২০ মিনিট চুলায় রেখে দাও ।

7)  এবার পরিবেশন করুন  গ্রিল কাবাব বিরিয়ানি ।





সবাইকে ধন্যবাদ ।। আমাদের এই রান্নাঘর থেকে ঘুরে যাওয়ার জন্য ।। যদি রেসেপিটা ভালো লাগে তাহলে আবার আমাদের এই পেজে এসে ঘুরে যেতে পারেন ।

কোন মন্তব্য নেই

Do not share any link

Blogger দ্বারা পরিচালিত.