ইলিশ খিচুড়ি রান্নার সহজ রেসেপি শিখে নিন বাঙালির রান্নাবান্না থেকে ।
ইলিশ খিচুড়ি রান্নার সহজ রেসেপি
![]() |
| ইলিশ খিচুড়ি |
উপকরনঃ
১। ইলিশ মাছের
মাঝারি টুকরা ৫ টি ।
২। পোস্ত
বাটা ১/২ টেবিল চামচ ।
৩। সরিষা
বাটা ১/২ টেবিল চামচ
৪। মরিচ গুড়ো
১/২ চা চামচ ।
৫। জিরা বাটা
১/২ চা চামচ
৬। হলুদ গুড়ো
১ চা চামচ
৭। কাচা মরিচ
কাটা ৪-৫ টি ।
৮। লবন পরিমানমতো
।
৯। তেল ১/২
কাপ ।
১০। দাচিনি
১ টুকরা ।
১১। তেজপাতা
২-৩ টি ।
১২। গরম পানি
৩ কাপ ।
১৩। লেবুর
রস ১/২ টেবিল চামচ ।
ধাপঃ
১। চাল, ঢাল
ধুয়ে পানি ঝরাতে হবে ।
২। পেয়াজ
ভেজে নিতে হবে ।
৩। তারপর
আবার তেজপাতা , দারচিনি, রসুন কোয়া ,চাল, ঢাল দিয়ে ৪-৫ মিনিট ভেজে নিন ।
৪। হলুদ ও
মরিচ গুড়া এর সাথে লবন দিয়ে পানি দিতে হবে ,ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আচে রান্না করতে
হবে ।
৫। মাঝ মাঝে
নেরে দিতে হবে ।
৬। খিচুড়ির
পানি কমে এলে কাচা মরিচ,লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে ,কিছুটা খিচুরি উঠিয়ে রেখে খিচুড়ির
ওপরে সব মসলা দিয়ে মাখানো মাছ বিছিয়ে মাছের উপর খিচুরি দিয়ে ঢেকে দিয়ে ভালো করে ঢাকনা
দিয়ে ঢেকে অল্প আচে ২০-২৫ মিনিট রান্না করুন ।
৭। তারপর
পরিবেশন করুন সালাদ এর সাথে ।

অনেক ভালো একটা রেসেপি ❤️❤️
উত্তরমুছুন